সিভিল সার্জন কার্যালয়, নোয়াখালী কর্তৃক 'অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর' পদে নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে শারীরিক যোগ্যতার সনদ সংগ্রহ এবং কর্মস্থলে যোগদান করতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

শারীরিক যোগ্যতার সনদ সংগ্রহ: প্রার্থীদের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে আগামী ০৮ জুন ২০২৬ তারিখের মধ্যে সিভিল সার্জন কার্যালয়, নোয়াখালী হতে শারীরিক যোগ্যতার সনদপত্র সংগ্রহ করতে হবে।

যোগদানের তারিখ ও সময়: নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ০৯ জুন ২০২৬ থেকে ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া নির্ধারিত মুচলেকা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণাপত্র জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও যোগদান বিজ্ঞপ্তি প্রকাশ