বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৫ জুন ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
১. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।
২. মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর-১০, ঢাকা।
৩. মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর-১০, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩. কোনো প্রকার ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।
৪. পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ