গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হালকা গাড়িচালক পদের ব্যবহারিক (ড্রাইভিং টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
তারিখ: ০৪ জুন ২০২৬ খ্রি.
সময়: সকাল ১০:৩০ ঘটিকা
স্থান: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, গাজীপুর।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিচের মূল কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বর ফর্দ।
৩. জাতীয় পরিচয়পত্র।
৪. বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৫. অভিজ্ঞতা ও কোটার প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬. আবেদনপত্রের কপি।

উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ