২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রফেশনাল একচ্যুয়ারির বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি প্রদানের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সুযোগ-সুবিধা: IFOA-UK, SOA-USA বা সমমানের প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য 'একচ্যুয়ারিয়াল সাইন্স স্কলারশিপ তহবিল' এর আওতায় নির্ধারিত শর্তে পরীক্ষার ফি প্রদান করা হবে। একজন শিক্ষার্থী একই বিষয়ে সর্বোচ্চ ২ বার এই তহবিল থেকে ফি সুবিধা গ্রহণ করতে পারবেন।
আবেদনের যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থী এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বীমা কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইট (www.fid.gov.bd) অথবা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.idra.org.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে মডিউলভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণক।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ