কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কক্সবাজার (taxeszonecoxsbazar job circular 2026) সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা শর্তসাপেক্ষে উল্লিখিত পদসমূহে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১টি
২. প্রধান সহকারী - ২২টি
৩. উচ্চমান সহকারী - ২২টি
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ২৩টি
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২৭টি
৬. অফিস সহায়ক - ২৭টি
বয়সসীমা: ০১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://taxcox.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ১৮ মে ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি জমা: আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ