বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: জারিকারক (০২টি পদ)
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা (১৯তম গ্রেড)
যোগদানের তারিখ: নির্বাচিত প্রার্থীদের আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে মহাপরিচালক, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর বরাবর যোগদান করতে হবে।

যোগদানের শর্তাবলী:
১. নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
২. যোগদানকালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সক্ষমতার সনদ এবং মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ জমা দিতে হবে।
৩. সরকারি বিধি মোতাবেক একটি অঙ্গীকারনামা (আন্ডারটেকিং) দাখিল করতে হবে।
৪. নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ