বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগের অধীনে একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সাময়িকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
মোট উত্তীর্ণ: ২,২৮৪ জন
মৌখিক পরীক্ষার তথ্য: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৭ জুন ২০২৬ তারিখ হতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় সকল মূল সনদপত্র এবং দাপ্তরিক নথিপত্র সাথে আনতে হবে। কোনো প্রার্থীর তথ্যে ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে নিয়োগের যেকোনো পর্যায়ে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ