তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের “চিত্রগ্রাহক (গ্রেড-২)” (৯ম গ্রেড) পদের অনলাইনে আবেদনকারী ৮৪২৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।
এই পদের লিখিত পরীক্ষা ১৭ জুন ২০২৬ (বুধবার) তারিখে বেলা ১১:০০টা হতে বিকাল ৩:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হলো বাংলাদেশ টেলিভিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
পরীক্ষার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের (বাংলা-৫০, ইংরেজী-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০) ৪ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। প্রার্থীদেরকে পরীক্ষার হলে ০৪ টি বিষয়ের জন্য ০৪ টি পৃথক পৃথক উত্তরপত্র প্রদান করা হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে পরিচালক, ইউনিট-১৯, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ