বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদে ১১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।
মৌখিক পরীক্ষা ২০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র, BPSC Form-5A (Applicant’s Copy), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি, ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে উপস্থিত থাকতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ