প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এমসিকিউ (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও পদ সংখ্যা:
১. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ০৩টি পদ
২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল): ০৪টি পদ
৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী): ০৭টি পদ
মোট পদ সংখ্যা: ১৪টি
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া:
পরীক্ষার্থীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন আবেদন পোর্টাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ