বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির ‘সহকারী স্টোর কিপার’ পদের জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ মোট ২১৮ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

পদের নাম: সহকারী স্টোর কিপার
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ২১৮ জন
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাপবিবোর্ডের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনাবলী:

  • মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
  • আবেদনের কপি (Applicant's Copy) এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে।
  • চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে মূল সনদ প্রদর্শন করতে হবে।
  • সকল প্রয়োজনীয় কাগজপত্রের ০২ সেট সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ