বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে স্থগিত রাখা ০৬ জন প্রার্থীর সাময়িক মনোনয়নের ফলাফল প্রকাশ করেছে। ইতিপূর্বে মুক্তিযোদ্ধা কোটায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য এই প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল।

মনোনীত পদের বিবরণ:
সাধারণ ক্যাডারের আওতায় বি.সি.এস. (প্রশাসন), বি.সি.এস. (পুলিশ), বি.সি.এস. (কর) ও বি.সি.এস. (পরিবার পরিকল্পনা) এবং টেকনিক্যাল ক্যাডারের আওতায় বি.সি.এস. (পশুসম্পদ) পদে এই প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

পরবর্তী প্রক্রিয়া:
সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৬তম বিসিএসের স্থগিতকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ

৪৬তম বিসিএসের স্থগিতকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ