ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (Dhaka PBS-2), নবাবগঞ্জ, ঢাকা সম্প্রতি শূন্য পদসমূহে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতনে ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক পদে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

যেসকল প্রার্থীরা পল্লী বিদ্যুৎ ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

একনজরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, নবাবগঞ্জ, ঢাকা।
  • চাকরির ধরন: স্থায়ী পদ (পবিস নীতিমালা অনুযায়ী)।
  • মোট শূন্যপদ: ০২ টি ক্যাটাগরিতে মোট ০২ জন।
  • বয়সসীমা: ১০/০৬/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://pbs2.dhaka.gov.bd

পদের বিস্তারিত বিবরণ

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত)

  • পদ সংখ্যা: ০১ জন।
  • বেতন স্কেল: ১৮,৩০০.০০ টাকা হতে ৪৬,২৪০.০০ টাকা (পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী) এবং অন্যান্য ভাতাদি।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • এসএসসি (SSC) বা সমমান এবং এইচএসসি (HSC) বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.০০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
    • কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
    • ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    • সঠিক ফাইলিং পদ্ধতি এবং বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান ও বিরামচিহ্ন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

২. পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ০১ জন।
  • বেতন স্কেল: ১৫,৫০০.০০ টাকা হতে ৩৯,১৭০.০০ টাকা (পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী) এবং অন্যান্য ভাতাদি।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • কমপক্ষে এসএসসি (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    • প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
    • সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।
    • বিশেষ শর্ত: বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

ঢাকা পবিস-২ এর নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী (অর্থাৎ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলা, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়ন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন এবং ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা) ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়মাবলী

আবেদনকারীকে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফরম, নিয়োগের বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য সকল শর্তাবলী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসিয়াল ওয়েবসাইট https://pbs2.dhaka.gov.bd হতে সংগ্রহ করতে হবে।

সূত্রঃ দৈনিক যুগান্তর-১৮-০৫-২০২৬ তারিখ 

বিস্তারি পাবেন অফিসিয়াল ওয়েবসাইট https://pbs2.dhaka.gov.bd

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬