জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) পরিচালিত সিসকো নেটওয়ার্ক সিকিউরিটি (অনলাইন) কোর্সের (১৩তম ও ১৪তম ব্যাচ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৬/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য:
এই প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৪/০৫/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ৩১/০৭/২০২৬ তারিখ পর্যন্ত চলবে। ক্লাসগুলো অনলাইনে জুম (Zoom) সফটওয়্যারের মাধ্যমে দুপুর ০২.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত (সপ্তাহে ০৩ দিন) অনুষ্ঠিত হবে।
ভর্তি ও ফি সংক্রান্ত তথ্য:
মেধা তালিকায় নির্বাচিতদের আগামী ২২/০৫/২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে এবং অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের (আসন খালি থাকা সাপেক্ষে) ২৩/০৫/২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকার মধ্যে ভর্তি ফি পরিশোধ করতে হবে।
ভর্তি ফি ও পেমেন্ট পদ্ধতি:
কোর্সের ভর্তি ফি ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা নির্ধারিত বিকাশ মার্চেন্ট নম্বর (01307560562) এর মাধ্যমে 'পেমেন্ট' করতে হবে। পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে কোর্সের কোড ও রোল নম্বর ব্যবহার করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: