ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) এর সহকারী প্রকৌশলী (আইসিটি) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়েছে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (আইসিটি)

ব্যবহারিক পরীক্ষার তারিখ: ১৮ মে ২০২৬ (সোমবার)

পরীক্ষার সময়: দুপুর ০২:৩০ মিনিট (রিপোর্টিং সময় দুপুর ০১:৩০ মিনিট)

পরীক্ষার স্থান: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর কর্পোরেট অফিস, ঢাকা।

পরীক্ষার ধরন: ব্যবহারিক পরীক্ষায় সি/সি++ (C/C++) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রদত্ত সমস্যার সমাধান করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (সর্বোচ্চ ০৬ জন) একই দিনে ও একই স্থানে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

অন্যান্য নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ