ভূমি মন্ত্রণালয়ের ১১-২০তম গ্রেডের আওতাভুক্ত ০৭টি ক্যাটাগরির মোট ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৫ মে ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নামসমূহ: হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশ সরকার, ফটোকপি অপারেটর এবং অফিস সহায়ক।
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষার (ব্যবহারিক/মৌখিক) তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং টেলিটক এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ এখন তাদের ফলাফল বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ