ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি-তে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (মেকানিক্যাল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ০৩টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ মে ২০২৬ তারিখ (শুক্রবার) দুপুর ০২:৩০টা থেকে বিকাল ০৪:৩০টা পর্যন্ত ০২ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: আইডিয়াল হাই স্কুল, মতিঝিল, ঢাকা।

পরীক্ষার নম্বর বিভাজন: মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, ম্যানুফ্যাকচারিং প্রসেসসহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন থাকবে।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

সোনালী ব্যাংক পিএলসি-এর লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ