সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের (nanl Job Exam date 2026) ০৭টি ক্যাটাগরির ১১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নামসমূহ: টেকনিক্যাল এসিসটেন্ট, জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (লাইব্রেরি), ল্যাবরেটরী সহকারী, লেমিনেশন মেশিন অপারেটর, পাঠকক্ষ সহকারী, স্ট্যাকরুম সহকারী এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ: ২০ মে, ২১ মে এবং ২২ মে ২০২৬।
পরীক্ষার সময়: পদভেদে সকাল ৯:০০টা এবং দুপুর ১:০০টা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান: আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
বিশেষ নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে বা নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ