বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর বিভিন্ন পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকাট্রনিক্স ও অটোমোবাইল), কম্পিউটার অপারেটর এবং নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে মৌখিক পরীক্ষা আগামী ১৬ মে ২০২৬ থেকে ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বিটাক কেন্দ্র, ১১৬/খ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮; প্রশাসনিক ভবনের কনফারেন্স রুম (নিচ তলা)।
নির্দেশনা: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সনদপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ