প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্তসংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৫তম গ্রেডের সাইফার সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় মোট ১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষার সময়সূচী:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সকাল ০৯.৩০ মিনিটের মধ্যে রিপোর্ট করতে হবে।
পরীক্ষার স্থান:
প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল অভিজ্ঞতার মূল সনদ প্রদর্শন করতে হবে। এছাড়া প্রবেশপত্র ও অ্যাপ্লিকেন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ