জেলা প্রশাসন, লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর-এ জনবল নিয়োগের লক্ষ্যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (ইংরেজি) এবং অন্যান্য ক্যাটাগরিসহ মোট ৫টি পদে নিয়োগ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে হবে। ডাচ-বাংলা ব্যাংক, লক্ষ্মীপুর শাখার নির্ধারিত ব্যাংক হিসাব নম্বরে পদের ক্যাটাগরি ভেদে ৪০০ থেকে ৬০০ টাকা জমার রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬ খ্রি.

আবেদন পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লক্ষ্মীপুরের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ