শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর অফিস সহায়ক পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার তারিখ: ১৮, ১৯ এবং ২০ মে ২০২৬
পরীক্ষার সময়: বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় অনুযায়ী সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: কক্ষ নং-২৩২ (২য় তলা), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র, আবেদনপত্রের কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি (সাথে ২ সেট ফটোকপি) আনতে হবে।
অন্যান্য নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: