শরিয়তপুর জেলা পরিষদ (ZP Shariatpur Job Circular 2026) তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও বিস্তারিত তথ্য

  • পদের নাম: নিম্নমান-সহকারী-কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর।
  • পদ সংখ্যা: ০১টি।
  • বেতন স্কেল: ৯৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬)।
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • অন্যান্য দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে।

আবেদনের শর্তাবলী ও যোগ্যতা

  • বয়সসীমা: ১১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
  • আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীদের আগামী ১১-০৬-২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
  • আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র "প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শরীয়তপুর" বরাবরে ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি।
  • ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি।
  • পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) "প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শরীয়তপুর" এর অনুকূলে জমা দিতে হবে।
  • আবেদনকারীর নাম ও ঠিকানা সম্বলিত ১০x৪ সাইজের একটি ফেরত খাম (১০/- টাকার ডাকটিকিটসহ)।

গুরুত্বপূর্ণ নোট

  • খামের উপর পদের নাম এবং কোটার নাম (যদি থাকে) স্পষ্টাক্ষরে লিখতে হবে।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
  • নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন ফরমের জন্য শরিয়তপুর জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট www.zp.shariatpur.gov.bd ভিজিট করুন।

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

জেলা পরিষদ কার্যালয়, শরিয়তপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬