এস. আলম গ্রুপ (S. Alam Group Job Circular 2026) তাদের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কারখানা ও স্থাপনার জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও বিস্তারিত তথ্য:

১. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক (Security Inspector)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোনো নামধন্য কোম্পানিতে নিরাপত্তা পরিদর্শক হিসেবে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

২. পদের নাম: নিরাপত্তা প্রহরী (Security Guard)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস।
  • শারীরিক উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। (উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি বা তদুর্ধ্ব এবং সুঠাম দেহের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ বা আনসার প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। (অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য)।
  • বয়স: ১৮ হতে ৩৫ বছর।
  • বেতন: ন্যূনতম ১২,০০০/- টাকা।

সাক্ষাৎকারের সময় ও স্থান:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (জামিনদার হিসেবে পরিচিত ব্যক্তির নাম ও মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।

পদের নামচট্টগ্রাম (সাক্ষাৎকারের তারিখ)ঢাকা (সাক্ষাৎকারের তারিখ)
নিরাপত্তা পরিদর্শক১৯ মে, ২০২৬ইং১৯ মে, ২০২৬ইং
নিরাপত্তা প্রহরী২০ ও ২১ মে, ২০২৬ইং২০ ও ২১ মে, ২০২৬ইং
  • সাক্ষাৎকারের সময়: সকাল ১০:০০ টা হতে দুপুর ০২:০০ টা পর্যন্ত।

সাক্ষাৎকারের ঠিকানা:

  • চট্টগ্রামের জন্য: এস. আলম ভবন, ২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম।
  • ঢাকার জন্য: এস. ডব্লিউ (এইচ) ৫, ৩য় তলা, রোড নং- ০২, গুলশান-০১, ঢাকা- ১২১২।

সূত্রঃ kalerkantho- ১২-০৫-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

এস. আলম গ্রুপে (S. Alam Group) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সরাসরি সাক্ষাৎকার