জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর একটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক বা ভাইভা পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৭ জন

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১১ মে ২০২৬, সোমবার দুপুর ১২:০০ টা।

মৌখিক পরীক্ষার স্থান: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ৩/এ, নীলক্ষেত, ঢাকা-১২০৫ (কক্ষ নং-৪০৫, প্রশাসনিক ভবনের ৪র্থ তলা)।

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ১০ জন

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১১ মে ২০২৬, সোমবার দুপুর ০২:০০ টা।

মৌখিক পরীক্ষার স্থান: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ৩/এ, নীলক্ষেত, ঢাকা-১২০৫ (কক্ষ নং-৪০৫, প্রশাসনিক ভবনের ৪র্থ তলা)।

প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের মূল প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল সনদের ১ সেট সত্যায়িত অনুলিপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ


জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ