ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২টি ব্যাংক (সোনালী ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসি)-এর সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের ধরণ, নম্বর বিভাজন এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের সংখ্যা: ০৫টি
পদের নাম: সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) (১০ম গ্রেড)
লিখিত পরীক্ষার সময়সূচি:
প্রশ্নপত্রের ধরণ ও নম্বর বিভাজন:
পরীক্ষা কেন্দ্র:
প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://bscs.bb.org.bd/) ইতোমধ্যে আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরণের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড, ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমন্ডল ও উভয়কান দৃশ্যমান রাখতে হবে।
কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ