পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৮২ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম ও সংখ্যা:
ফরেস্টার - ৩৮২ জন
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি পাশ হতে হবে। এছাড়া পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি. থাকতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি জারির তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে অথবা বন ভবনের রক্ষিত বক্সে সরাসরি জমা দিতে হবে।
আবেদন ফি:
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা চালানের মাধ্যমে নির্ধারিত কোডে জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১০ জুন, ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র অবশ্যই পৌঁছাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ