তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)-এর রাজস্বখাতভুক্ত ১৪-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। মোট ৩৪টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নামসমূহ: হিসাব সহকারী, ক্যাশিয়ার, কপার কাম-ব, জিন মেকানিক, ট্রাক্টর চালক, জীপ/পিক-আপ চালক, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ ও সময়:
১. হিসাব সহকারী, ক্যাশিয়ার, কপার কাম-ব, জিন মেকানিক, ট্রাক্টর চালক এবং জীপ/পিক-আপ চালক: ১৫ মে ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
২. উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৫ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
৩. অফিস সহায়ক: ১২ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
পরীক্ষার স্থান: ইডেন মহিলা কলেজ, ঢাকা এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য নির্ধারিত কেন্দ্রসমূহ।
আবেদনের প্রক্রিয়া ও নির্দেশাবলী:
আবেদনকারীগণকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে তাদের মোবাইল নম্বরে পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সম্বলিত খুদে বার্তা (SMS) পাঠানো হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলা উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cdb.gov.bd) পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ