৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৪৫১ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত তথ্য:
তারিখ: ১১ মে ২০২৬ হতে ১৪ মে ২০২৬ পর্যন্ত।
সময়: প্রতিদিন সকাল ৮:৩০ ঘটিকা হতে।
স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার মোট ৯টি নির্ধারিত সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউট।
প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এ-চালানের মাধ্যমে (কোড: ১৪৪১২৯৯) জমা দিয়ে মূল কপি এবং বোর্ড ফি বাবদ নগদ ৫০ টাকা সঙ্গে আনতে হবে।
২. প্রার্থীদের নির্ধারিত তারিখের পূর্ববর্তী ৫ কর্মদিবসের মধ্যে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে CBC, ECG, HBsAg, HIV, এবং ডোপ টেস্টসহ নির্ধারিত পরীক্ষাগুলো করিয়ে রিপোর্ট সংগ্রহ করতে হবে।
৩. স্বাস্থ্য পরীক্ষার সময় বিপিএসসি (BPSC) কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।
৪. ডোপ টেস্টের ক্ষেত্রে নির্ধারিত তারিখের আগের কর্মদিবসে সকাল ১০ টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নমুনা প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ