বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (BHBFC) বিভিন্ন পদের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষার পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার (Viva-Voce) সময়সূচী ঘোষণা করেছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়: ১০ মে ২০২৬ থেকে ১২ মে ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন শিফটে (বিকাল ৪:০০, সন্ধ্যা ৬:০০ এবং রাত ৮:০০ টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: পর্ষদ কক্ষ (২য় তলা), বিএইচবিএফসি, ২২, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই ইস্যুকৃত ইন্টারভিউ কার্ড (Interview Card) সাথে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের পরীক্ষাস্থলে উপস্থিত হতে হবে। বিলম্বে উপস্থিত হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় মূল সনদপত্র ও কাগজপত্র সাথে রাখতে হবে। কোনো তথ্যে ভুল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ