বাংলাদেশ নৌবাহিনীতে বি-২০২৬ ব্যাচে 'ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড' হিসেবে টেকনিক্যাল শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আলোচনা করা হলো:

শাখা, পদের নাম ও সংখ্যা

শাখাপদের নামট্রেডসংখ্যা
ইঞ্জিনিয়ারিংডিই/এমই-২প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মেশিননিস্ট, ডিজেল মেকানিক, পাম্প এন্ড কম্প্রেসর মেকানিক ইত্যাদি।১০ জন
শিপরাইটডিই/এমই-২ (এস)কার্পেন্টার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং।২ জন
ইলেকট্রিক্যালডিই/ইএন-২জেনারেল ইলেকট্রিশিয়ান।৬ জন
রেডিও ইলেকট্রিক্যালডিই/আরইএন-২জেনারেল ইলেকট্রনিক্স।৬ জন
অর্ডন্যান্সডিই/ইএন-২ (অর্ডন্যান্স)ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স।১ জন

আবেদনের যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান অথবা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৬ মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • শারীরিক যোগ্যতা:
    • উচ্চতা: ১৬২.৫ সে.মি. (৫ ফুট ৪ ইঞ্চি)।
    • বুকের মাপ: ৭৬-৮১ সে.মি. (৩০-৩২ ইঞ্চি)।
    • ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
    • দৃষ্টিশক্তি: ৬/৬।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
  • অন্যান্য: সাঁতার জানা বাধ্যতামূলক।

প্রয়োজনীয় কাগজপত্র (ভর্তির সময়)

১. শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও মার্কশিট।

২. চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র।

৩. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১২ কপি রঙিন ছবি।

৫. অভিভাবকের সম্মতিপত্র।

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে 'Apply Now' বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০/- টাকা (অফেরতযোগ্য) বিকাশ, নগদ বা রকেট এর মাধ্যমে জমা দিতে হবে।

  • আবেদন শুরুর তারিখ: ০৩ মে ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৫-০৫-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ডকইয়ার্ড টেকনিক্যাল শাখা