নৌপরিবহন অধিদপ্তরের অধীনে এপ্রিল-২০২৬ সেশনের বিভিন্ন গ্রেডের ডেক অফিসার কম্পিটেন্সি সনদায়ন লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। এই পরীক্ষাটি আগামী ০৭ মে ২০২৬ তারিখ থেকে নৌপরিবহন অধিদপ্তর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়: ডেক অফিসার কম্পিটেন্সি সনদায়ন লিখিত পরীক্ষা (এপ্রিল-২০২৬ সেশন)

পরীক্ষা শুরুর তারিখ: ০৭ মে ২০২৬

পরীক্ষার স্থান: নৌপরিবহন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. পরীক্ষার্থীদের পরীক্ষার ফি প্রদানের রশিদের ২ কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, বিষয় এবং সিডিসি (CDC) নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে বই, খাতা, ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি মোবাইল ফোন সঙ্গে থাকে, তবে তা অবশ্যই বন্ধ অবস্থায় ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নৌপরিবহন অধিদপ্তরের ডেক অফিসার কম্পিটেন্সি পরীক্ষার সময়সূচী প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের ডেক অফিসার কম্পিটেন্সি পরীক্ষার সময়সূচী প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের ডেক অফিসার কম্পিটেন্সি পরীক্ষার সময়সূচী প্রকাশ