বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার অধীনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
পদের নাম: পোস্টাল অপারেটর এবং মেইল অপারেটর
মৌখিক পরীক্ষার তারিখ: ০৭ মে ২০২৬ হতে ১৮ মে ২০২৬ পর্যন্ত (পদ ও রোল নম্বর অনুযায়ী ভিন্ন ভিন্ন তারিখ)
পরীক্ষার স্থান: সভাকক্ষ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (২য় তলা), মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং আবেদনের রঙিন প্রিন্ট কপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: