বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ড কর্তৃক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার (৫ম ব্যাচ এপ্রিল-মে, ২০২৩) সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার নাম: সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষা / সুপারভাইজার লাইসেন্স পরীক্ষা

পরীক্ষার তারিখ: ১৫ মে ২০২৩ তারিখ থেকে ০৭ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়: প্রতিদিন দুপুর ০২:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর।

উল্লিখিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের পরীক্ষার সময়সূচি প্রকাশ