চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ০৮ মে ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় ও স্থান:
তারিখ: ০৮/০৫/২০২৬ (শুক্রবার)
সময়: সকাল ১০.০০টা
পরীক্ষার কেন্দ্র: প্রিমিয়ার ইউনিভার্সিটি (ওয়াসা মোড়) এবং ওমরগণি এম.ই.এস. কলেজ, চট্টগ্রাম।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র সাথে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
৩. উত্তরপত্রে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং আবেদনে ব্যবহৃত স্বাক্ষরের সাথে মিল থাকতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট ও জব পোর্টালে পাওয়া যাবে। এছাড়া আবেদনকারীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও তথ্য জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ