বিদ্যুৎ বিভাগের জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

নিয়োগের ধরণ: নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রাথমিকভাবে ২ বছরের শিক্ষানবিশকাল সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে এই সময়কাল আরও বৃদ্ধি করতে পারবে।

যোগদানের তারিখ ও সময়: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ মে ২০২৬ তারিখ, বৃহস্পতিবার পূর্বাহ্ণের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

যোগদানের স্থান: যুগ্মসচিব (প্রশাসন), বিদ্যুৎ বিভাগ বরাবর সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত যোগ্যতার মূল সনদ (ডোপ টেস্টসহ)।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ।
৩. সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৪. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৫. ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড।

অন্যান্য তথ্য: চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এছাড়া সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্যই দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিদ্যুৎ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিদ্যুৎ বিভাগের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ