ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন-এর রাজস্বখাতভুক্ত একাধিক স্থায়ী/অস্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. উপপরিচালক - ০৫টি
২. সিনিয়র প্রোগ্রম অফিসার- ০২টি
৩. মেডিক্যাল অফিসার - ২০টি
৪. সহকারী পরিচালক- ০৮ টি
৫. গবেষণা কর্মকর্তা-০২ টি
৬. স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার- ০৩ টি
৭. ধর্মীয় প্রশিক্ষক - ০১টি
৮. সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি)- ০১ টি
৯. সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পালন ও মৎস্য চাষ) - ০২টি
১০. প্রোগ্রম অফিসার- ১৮ টি
১১. হিসাবরক্ষক কর্মকর্তা- ০১ টি
১২. ভাষা শিক্ষক (আরবি) - ০১টি
১৩. প্রোডাকশন ম্যানেজার- ০১ টি
বয়স সংক্রান্ত তথ্য:
০১ এপ্রিল ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://ifb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৫ মে ২০২৪, সকাল ০৯:০০ ঘটিকা।
আবেদন শেষ: ০৪ জুন ২০২৪, বিকাল ০৪:০০ ঘটিকা।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং বিশেষ কোটার প্রার্থীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ