বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পদের নামসমূহ:
১. কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
২. সার্টিফিকেট সহকারী (গ্রেড-১৬)
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো তথ্য গোপন বা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সুপারিশ বাতিল করা হবে। ভবিষ্যতে কোনো করণিক ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ