বিশ্বখ্যাত এনজিও ব্র্যাক (BRAC Job Circular 2026) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি ডাটা ম্যানেজমেন্ট এবং এনালিটিক্সে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এই সুযোগটি আপনার জন্য।

পদের নাম ও কর্মস্থল

  • পদের নাম: সিনিয়র অফিসার (Senior Officer), ডাটা ওয়্যারহাউস ও রিপোর্টিং।
  • বিভাগ: মাইক্রোফাইন্যান্স টেকনোলজি।
  • কর্মস্থল: ব্র্যাক হেড অফিস, ঢাকা।

আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা

  • প্রকাশের তারিখ: ২৭ এপ্রিল, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ০৬ মে, ২০২৬

প্রধান দায়িত্বসমূহ (Key Responsibilities)

এই পদে নির্বাচিত প্রার্থীকে মূলত ডাটা অপারেশন এবং রিপোর্ট জেনারেশন নিয়ে কাজ করতে হবে। উল্লেখযোগ্য দায়িত্বগুলো হলো:

  • অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে ডাটা ওয়্যারহাউস ও রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করা।
  • নির্ধারিত সময়ের মধ্যে MIS এবং FIS ফাংশনে প্রয়োজনীয় রিপোর্ট প্রদান নিশ্চিত করা।
  • PostgreSQL এবং SQL Server-এ কুয়েরি লেখার মাধ্যমে বিজনেস রিপোর্ট তৈরি করা।
  • ডাটা সিকিউরিটি এবং অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে পার্টনার ও ভেন্ডরদের সাথে সমন্বয় করা।

প্রয়োজনীয় যোগ্যতা (Educational & Experience)

  • শিক্ষাগত যোগ্যতা: সিএসই (CSE) বা সমমান বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor's) ডিগ্রি।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রযুক্তিগত দক্ষতা: SQL কুয়েরি প্রোগ্রামিং, ডাটা এনালাইসিস এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং সম্পর্কে স্বচ্ছ ধারণা।
  • অন্যান্য: প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করা হবে:

  • উৎসব বোনাস।
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি।
  • পারফরম্যান্স বোনাস।
  • স্বাস্থ্য ও জীবন বীমা।
  • মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি।
  • ডে-কেয়ার এবং ওয়েলনেস সেন্টার সুবিধা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন লিংকঃ Apply Now

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ডাটা ওয়্যারহাউস ও রিপোর্টিং পদে চাকরি