পেট্রোবাংলার অধীনস্থ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সাময়িক ও অস্থায়ী ভিত্তিতে মেডিক্যাল অফিসার (রিটেইনার) পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: মেডিক্যাল অফিসার (রিটেইনার)।
বয়স সংক্রান্ত তথ্য: ২২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে জীবনবৃত্তান্ত (নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে) প্রয়োজনীয় সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, বিএমডিসি'র হালনাগাদ রেজিস্ট্রেশন, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ৩ কপি রঙিন ছবির সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র 'মহাব্যবস্থাপক (প্রশাসন), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড, আরপিজিসিএল ভবন (৫ম তলা), নিউ এয়ারপোর্ট রোড, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯' ঠিকানায় পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬।
কাজের সময় ও স্থান: আরপিজিসিএল ভবন, নিকুঞ্জ-২ কার্যালয়ে প্রতি কার্যদিবসে সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ