বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে লিখিত পরীক্ষা আগামী ০৩ মে ২০২৬ এবং ০৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে বেলা ১১:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা-১২১৬ এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য নির্ধারিত কেন্দ্র।

প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার্থীরা ২৯/০৪/২০২৬ তারিখ হতে বিআইডব্লিউটিএ-এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (jobsbiwta.gov.bd) থেকে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো ব্যবস্থা থাকবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ