খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) (KUET Job Circular 2026) তাদের রাজস্বখাতভুক্ত বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

  • আবেদন শুরু: ৩০ এপ্রিল, ২০২৬
  • আবেদনের শেষ সময়: ২০ মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
  • হার্ডকপি জমা দেওয়ার শেষ সময়: ২১ মে, ২০২৬ (বিকাল ৫:০০ টা পর্যন্ত)

পদের বিবরণ ও সংখ্যা (Job Summary):

নিচে উল্লেখযোগ্য কিছু পদের নাম ও সংখ্যা দেওয়া হলো (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন):

পদের নামবিভাগের নামপদের সংখ্যা
অধ্যাপকলেদার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার০২টি
সহযোগী অধ্যাপকসিভিল, মেকানিক্যাল, বিএমই, লেদার, আর্কিটেকচার, কেমিক্যাল০৬টি
সহকারী অধ্যাপকইইই, ইসিই, কেমিক্যাল০৫টি
প্রভাষকইইই, মেকানিক্যাল, বিএমই, এমএসই, আর্কিটেকচার, মেকাট্রনিক্স, আইসিটি, গণিত, হিসাববিজ্ঞান, সিএসই, ইউআরপি, টেক্সটাইল, বিইসিএম, রসায়ন১৯টি

সর্বমোট পদ সংখ্যা: ৩৬টি (বিভিন্ন ক্যাটাগরিতে)।

আবেদন ফি (Application Fee):

  • ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত পদের জন্য: ১০০০/- টাকা।
  • ক্রমিক নং ১২ হতে ৩০ পর্যন্ত পদের জন্য: ৮০০/- টাকা।
  • আবেদন ফি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন প্রক্রিয়া (How to Apply):

আগ্রহী প্রার্থীদের কুয়েটের অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

১. অনলাইন আবেদন: ভিজিট করুন careers.kuet.ac.bd

২. যোগ্যতা: প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা। বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইট থেকে জেনে নিন।

৩. হার্ডকপি জমা: অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের প্রিন্ট কপি (ক্রমিক ১-৮ এর জন্য ১০ সেট এবং ক্রমিক ৯-৩০ এর জন্য ৬ সেট) আগামী ২১/০৫/২০২৬ তারিখ বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে পৌঁছাতে হবে।

বিশেষ নির্দেশাবলী:

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে।
  • ডাক বিভাগের বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

সূত্রঃ প্রথম আলো-২৯-০৪-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬