ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদী এর নিম্নলিখিত শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২৮.০৪.২০২৬ খ্রি. তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে অনূর্ধ্ব ৩৩ বছর এবং সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সর্বোচ্চ ৪০ বছর। এছাড়া নিরাপত্তা প্রহরী পদে সেনাবাহিনী/পুলিশ বাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর হতে পারবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ২৮.০৪.২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) বিস্তারিত উল্লেখ করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়াও, আবেদনপত্রের সাথে টিআইসিআই-এর অনুকূলে গ্রেড ১২ পদের জন্য ১৫০/-, গ্রেড-১৬ এর জন্য ১০০/- এবং ১৭ হতে ২০তম গ্রেডের জন্য ৫০/- টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র সর্বশেষ ৩১.০৫.২০২৬ খ্রি. এর মধ্যে “নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী” বরাবর পাঠাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ