প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য: প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা রোল নম্বর অনুযায়ী প্রকাশ করা হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তারা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরবর্তী পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mod.gov.bd) এবং বিওএফ-এর ওয়েবসাইট (www.bof.gov.bd)-এ প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ)- এর MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ