ইসলামিক ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও সহজ কুরআন শিক্ষা (বয়স্ক) শিক্ষক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:

  • পদের নাম ও সংখ্যা:
    • মডেল কেয়ারটেকার (১ জন)
    • সাধারণ কেয়ারটেকার (১৮ জন)
    • প্রাক-প্রাথমিক শিক্ষক (৮২ জন)
    • সহজ কুরআন শিক্ষা শিক্ষক (সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার উত্তীর্ণ প্রার্থীগণ)
    • সহজ কুরআন শিক্ষা (বয়স্ক) শিক্ষক (২ জন)
    • সহজ কুরআন শিক্ষা শিক্ষক (কটিয়াদী, কুলিয়ারচর, ভৈরব, বাজিতপুর, নিকলী, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার উত্তীর্ণ প্রার্থীগণ)
  • মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
    • ০৩/০৫/২০২৬, সকাল ৯:৩০ ঘটিকায়: মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, প্রাক-প্রাথমিক শিক্ষক, সহজ কুরআন শিক্ষার শিক্ষক (সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার উত্তীর্ণ প্রার্থীগণ) এবং সহজ কুরআন শিক্ষা (বয়স্ক) শিক্ষক।
    • ০৪/০৫/২০২৬, সকাল ৯:৩০ ঘটিকায়: সহজ কুরআন শিক্ষার শিক্ষক (কটিয়াদী, কুলিয়ারচর, ভৈরব, বাজিতপুর, নিকলী, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার উত্তীর্ণ প্রার্থীগণ)।
  • মৌখিক পরীক্ষার স্থান: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ এর অফিস কক্ষ।
  • গুরুত্বপূর্ণ নির্দেশনা:
    • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় পূর্বের ইস্যুকৃত প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদপত্র (যদি থাকে) এবং আবেদনপত্রের সাথে দাখিলকৃত অন্যান্য সকল কাগজপত্রের মূল কপি আবশ্যিকভাবে সাথে আনতে হবে।
    • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
    • কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ