TMSS Job Circular 2026 – Latest NGO Career Opportunity

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS) তাদের ‘হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্র্যান্ড সেক্টর’-এর আওতায় দেশব্যাপী বিস্তৃত বিভিন্ন শাখায় কাজ করার জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এই সুযোগটি আপনার জন্য।

নিচে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া আলোচনা করা হলো।

একনজরে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যবিবরণ
প্রতিষ্ঠানের নামটিএমএসএস (TMSS)
কাজের ধরণএনজিও জব (NGO Job)
মোট পদের সংখ্যা১৪০০টি
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি থেকে স্নাতকোত্তর
আবেদনের মাধ্যমডাকযোগ বা সরাসরি কুরিয়ারের মাধ্যমে
আবেদনের শেষ তারিখ২৫ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটwww.tmss-bd.org

পদসমূহ ও যোগ্যতার বিস্তারিত

১. শাখা ব্যবস্থাপক (SR-TMSS ১৭তম গ্রেড)

  • পদ সংখ্যা: ১০০ জন।
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। কম্পিউটার চালনায় পারদর্শী এবং মোটরসাইকেল চালনার লাইসেন্স থাকতে হবে।
  • বেতন: প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ৪১,৭১৫/- টাকা।

২. শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (১৮তম গ্রেড)

  • পদ সংখ্যা: ১০০ জন।
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ অগ্রাধিকার)। কম্পিউটার টাইপিং ও পরিচালনায় দক্ষ হতে হবে।
  • বেতন: প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ৩২,৯৮৩/- টাকা।

৩. ফিল্ড সুপারভাইজার (২১তম গ্রেড)

  • পদ সংখ্যা: ৫০০ জন।
  • যোগ্যতা: স্নাতক বা সমমান। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন: প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ৩২,৪৪৫/- টাকা।

৪. সহকারী ফিল্ড সুপারভাইজার (২২তম গ্রেড)

  • পদ সংখ্যা: ৫০০ জন।
  • যোগ্যতা: এইচএসসি (HSC) বা সমমান পাশ।
  • বেতন: প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ২৭,৮২০/- টাকা।

৫. বিনিয়োগ কর্মী (ইসলামী শাখা - ২১তম গ্রেড)

  • পদ সংখ্যা: ২০০ জন।
  • যোগ্যতা: স্নাতক/ফাজিল বা স্নাতকোত্তর/কামিল। ইসলামী আদর্শের অনুসারী হতে হবে।
  • বেতন: প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্যে ৩২,৪৪৫/- টাকা।

আবেদন করার নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে যা যা জমা দিতে হবে:

১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।

২. ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি।

৪. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৫. সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্রটি পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর লিখে টিএমএসএস-এর প্রধান কার্যালয় বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো ডোমেইন অফিসে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানাসমূহ

প্রার্থীগণ তাদের নিকটস্থ সুবিধাজনক যেকোনো ডোমেইন অফিস অথবা প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন:

  • প্রধান কার্যালয়: টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
  • বগুড়া: টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া।
  • ঢাকা ডোমেইন: ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা।
  • রংপুর: আর. কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।
  • চট্টগ্রাম: ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
  • সিলেট: শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।
  • খুলনা/যশোর: তাবলীগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, নিউ মার্কেট উপশহর, যশোর।
  • বরিশাল: ঘোষ লেন, সিএন্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল।
  • ময়মনসিংহ: দি এ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি।
  • কুমিল্লা: কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
  • রাজশাহী/নাটোর: টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর।
  • নওগাঁ: হাপানিয়া বাজার, নওগাঁ সদর, নওগাঁ।

পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকার মানি রসিদ বা তফসিলভুক্ত ব্যাংক (রূপালী, অগ্রণী বা সোনালী ব্যাংক) থেকে জমার মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

১৪০০ পদে টিএমএসএস (TMSS)- এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ