প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপির সাথে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অবস্থা এবং সরকারের অবস্থান তুলে ধরেন।
নিয়োগ সংক্রান্ত মূল তথ্য:
নিয়োগের অবস্থা: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতে চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সরকারের লক্ষ্য: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
বিশেষ নির্দেশনা: আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শন করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে প্রার্থীদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ