বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত পদে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিয়োগাদেশ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তসাপেক্ষে মোট ২৫৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ট্রেড অ্যাপ্রেন্টিস পদে মোট ২৫৫ জন।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ১২ মে ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: প্রার্থীর পদায়ন অনুযায়ী মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদন কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং কোটা সনদের ০১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।
অন্যান্য তথ্য: চাকরিতে যোগদানের পূর্বে প্রার্থীদের রেলওয়ের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা অথবা সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত সনদ সংগ্রহ করে দাখিল করতে হবে। নিয়োগপ্রাপ্তদের ০২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: