বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন দেশের ০৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্বখাতে সাব-আ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার ও সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০১ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার স্থান: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয় (পরমাণু ভবন), ই-১২/এ, আগারগাঁও, ঢাকা-এর আলফা কনফারেন্স কক্ষ।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তাদের আবেদনে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নম্বরপত্রের মূল কপি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ইন্টারভিউ কার্ড-এর কপিসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি সংগে আনার জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষার জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ