চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: মোট ৬১ জন
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ২৪ এপ্রিল ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০:৩০ ঘটিকা (রিপোর্ট করতে হবে সকাল ১০:০০ টায়)
পরীক্ষার স্থান: প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওয়াসা ক্যাম্পাস, চট্টগ্রাম-এর কম্পিউটার ল্যাব

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ